• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পরকীয়ার প্রবণতা কারা বেশি, গবেষণা কী বলছে?

  লাইফস্টাইল
প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সম্পর্ক থাকা সত্ত্বেও অন্যের প্রতি আকৃষ্ট হওয়া বা ঘনিষ্ঠ হওয়ার ঘটনা এখন সাধারণ বিষয়। তবে প্রশ্ন থেকে যায়-পরকীয়া কারা করে এবং কেন? স্পেনের করুনা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা কিছুটা হলেও এই প্রশ্নের উত্তর দিয়েছে।

গবেষক মিগুয়েল ক্লিমেন্টের নেতৃত্বে এই সমীক্ষা দেখিয়েছে, ‘নারসিসিজম’ বা আত্মকেন্দ্রিকতার প্রবণতা থাকা ব্যক্তিদের মধ্যে পরকীয়া করার ঝুঁকি বেশি থাকে। মনোবিজ্ঞানে নারসিসিজমকে সাধারণত আত্মরতি, নিজেকে মহান মনে করা, অহংকার এবং অন্যদের প্রতি সহানুভূতির অভাব হিসেবে চিহ্নিত করা হয়।

মিগুয়েলের মতে, অন্ধকার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যযুক্ত মানুষ স্বল্পমেয়াদী সম্পর্ক স্থাপনে সহজে লিপ্ত হন, কারণ তাদের সম্ভাব্য সঙ্গীর কাছে প্রত্যাশা খুব কম থাকে। এই প্রবণতা পুরুষদের মধ্যে বেশি দেখা গেছে।

সমীক্ষায় ৩০৮ জনের তথ্য বিশ্লেষণ করা হয়, যেখানে ১৮-২৫ বছর বয়সী অংশগ্রহণকারীদের মধ্যে ৭৮.৩ শতাংশ মহিলা এবং ২১.২ শতাংশ পুরুষ ছিলেন।

তবে মনে রাখতে হবে, মনোবিজ্ঞানের বিষয়গুলো জটিল। তাই একটি মাত্র সমীক্ষার উপর ভিত্তি করে সার্বজনীন সিদ্ধান্তে পৌঁছানো যুক্তিসঙ্গত নয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?