• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সিরিয়াকে ১.৬৫ মিলিয়ন ব্যারেল তেল দিচ্ছে সৌদি আরব

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনীতিকে সহায়তা করার লক্ষ্যে সিরিয়াকে ১.৬৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল দেবে সৌদি আরব। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এই তথ্য জানিয়েছে।

বাদশা সালমান বিন আব্দুলআজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এই তেল দামেস্ককে সরবরাহ করা হবে। সিরিয়ার জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী সুলতান আল-মারশাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

সৌদি আরবের এই তেল সিরিয়ার তেল শোধনাগারগুলোর কার্যকারিতা ও আর্থিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ খাতের অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা পাওয়া যাবে।

গত বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে উৎখাত করে আহমেদ আল-শারার নেতৃত্বাধীন ইসলামিক দল। এরপর তিনি নিজেই দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। বাসারের ক্ষমতাচ্যুত হওয়ার পর পশ্চিমা ও আরব দেশগুলো সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে এবং আরব দেশগুলো সরাসরি অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার