• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

শিবিরের ডাকসু জয়ের কৌশল ব্যাখ্যা করেছেন রুমিন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা-ছবি সংগৃহীত
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা-ছবি সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াতের দীর্ঘদিনের কৌশলের ফলেই ডাকসুতে জয় পেয়েছে শিবির। সম্প্রতি এক বেসরকারি টক শোতে তিনি বলেন, জামায়াত ও ছাত্রশিবির রাজনৈতিকভাবে বেশ সুসংগঠিত ও ক্যাডারভিত্তিক-এ কারণেই তারা সফল হচ্ছে।

রুমিন ফারহানা বলেন, “ছাত্রশিবির গত পনেরো বছর ধরে ছাত্রলীগের ভেতরে ঢুকে বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ড চালু রেখেছে। তারা প্রতিটি কর্মী, নেতা ও সমর্থককে দলের ফ্রেমের বাইরে যেতে দেয় না-ফলত: তাদের ভোট কোনোভাবেই ছেঁটে অন্যত্র নেয়া যায় না।”

তিনি বলেন, জামায়াত-শিবির খুবই কৌশলী এবং তারা ‘ওয়েলফেয়ার পলিটিকস’ চালায়। “আপনি দেখেছেন-they've supported students in many ways. প্রতিটি হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে, ভালো কোচিং সেন্টার চালিয়েছে; আর্থিকভাবে অনটনে থাকা ছাত্রছাত্রীদের বিনামূল্যে বা কম খরচে কোচিংও করে দিয়েছে। অর্থাৎ ছাত্রদের সুখ–দুঃখে তারা দীর্ঘদিন ধরেই আছে-এটা কোন এক বছরের প্রস্তুতি নয়, এটি বহু পুরনো পরিকল্পনার ফল।”

রুমিন ফারহানা আরও বলেন, “এটি তাদের গোপন রাজনীতির প্রকাশ্য ফল এবং দীর্ঘদিন ধরেই তারা ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিজেকে একাত্ম করেছে-এটিই তাদের সফলতা।”

তিনি সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক করে বলেন, ‍‍“রাজনীতির ধরন পাল্টে গেছে; এখন রাজনৈতিক দলগুলোকে জনকল্যাণমুখী রাজনীতির দিকে ঝুঁকতে হবে। রুমিনফারহানা বলেন, “নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে রাজনৈতিক পারাডাইম শিফট হচ্ছে। যদি রাজনৈতিক দলগুলো এই শিফট ধরতে না পারে, তাহলে সেটা ছাত্র সংসদ, স্থানীয় সরকার কিংবা জাতীয় নির্বাচন-সব ক্ষেত্রেই তাদের মূল্য চুকাতে হবে।”

ভিওডি বাংলা/জা

 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’