• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকুন: শায়খ আহমাদুল্লাহ


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ১১:৩৬ এ.এম.
শেয়ার করুন 0
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকুন: শায়খ আহমাদুল্লাহ

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্যে কালিমা লেপনের নানামুখী চক্রান্ত চলছে বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আলেম ও ইসলামি আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে শায়েখ আহমাদুল্লাহ লেখেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্যে কালিমা লেপনের নানামুখী চক্রান্ত চলমান আছে। সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্য ধারণের আহ্বান করছি। কোনো অবস্থাতেই কারো উস্কানির ফাঁদে কেউ যেন পা না দেয়।

ওই পোস্টে সরাসরি কোনো নির্দিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত না করলেও ধারণা করা যাচ্ছে, চট্টগ্রামে এক ব্যক্তির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।

গত মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় দুর্বৃত্তের হামলায় আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ১২ সদস্য আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একজন ফেসবুক ব্যবহারকারী একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে ইসকন নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ছিল। ফটোকার্ড সংবলিত সেই পোস্ট ফের ফেসবুকে শেয়ার করেন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের একটি দোকানের মালিক। আর সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে সনাতন ধর্মাবলম্বীদের একাংশ দোকানটি ভাঙচুর করেন এবং ওই ব্যবসায়ীর ওপর আক্রমণের চেষ্টা চালান। বিক্ষোভকারীরা ওই ব্যবসায়ীকে অবরুদ্ধ করে রাখেন।

পরে যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করতে গেলে তাদের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে ‘এসিড’ ছুঁড়ে মারা হয়। এতে যৌথ বাহিনীর ১২ সদস্য আহত হন। যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম এসব তথ্য নিশ্চিত করেছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু