• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালকের পরিচয়


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ১২:১০ পি.এম.
শেয়ার করুন 0
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালকের পরিচয়

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান। তিনি বিদায়ী মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে প্রেষণে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে পদায়ন সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে ।

রেজানুর রহমান বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে উপসচিব ও যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বিদ্যুৎ বিভাগে যোগদানের আগে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলমকে ২২ সেপ্টেম্বর সরিয়ে দেওয়া হয়। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়। এরপর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম অতিরিক্ত হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু