• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ


প্রকাশ:  ২৩ অক্টোবর ২০২৪, ১০:১৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: লাইনচ্যুত ট্যাংকার
ছবি: লাইনচ্যুত ট্যাংকার

চুয়াডাঙ্গা থেকে খুলনাগামী মালবাহী ট্রেনের ৮টি তেলের ট্যাংকার লাইনচ্যুত হয়ে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৩টায় জীবননগর উপজেলার আনসারবাড়িয়া স্টেশনের কাছে ডাউন সিগনাল পয়েন্টে এ ঘটনা ঘটে। 

উথলী স্টেশন মাস্টার মিন্টু রায় জানান, ঢাকা থেকে ৩২টি খালি ট্যাংকার নিয়ে একটি ট্রেন মঙ্গলবার রাতে খুলনা যাচ্ছিল। রাত আনুমানিক তিনটায় আনসারবাড়িয়া স্টেশনের কাছে রেল লাইনের ১১ নম্বর পয়েন্টে ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়। 

ট্যাংকার উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন ভোর থেকেই কাজ করছে বলে জানা গেছে।

আনসারবাড়িয়া স্টেশনের কার্যক্রম চালু না থাকায় এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধারকাজ চলছে, উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হবে।

চুয়াডাঙ্গা স্টেশনের পয়েন্ট ম্যান শান্ত কুমার বিশ্বাস জানান, তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে খুলনা এবং খুলনা থেকে গোয়ালন্দগামী বা বিপরীতমুখী যাত্রীবাহী ট্রেনগুলো চুয়াডাঙ্গা ও মোবারকগঞ্জ স্টেশনে আটকা পড়েছে

তিনি আরও জানান, মধ্যরাত থেকেই সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। ভোর থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। আর চুয়াডাঙ্গা স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন আটকে আছে।

এদিকে, ৬ ঘণ্টার বেশি সময় পার হলেও রেল চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ট্রেনে থাকা যাত্রীরা।

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের