• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

টঙ্গীতে হাসপাতালের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০২:১৫ পি.এম.
শেয়ার করুন 0
টঙ্গীতে হাসপাতালের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করে ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় টঙ্গীবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

টঙ্গী স্টেশন রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ৫৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক আহ্বায়ক শেখ মানিক, মফিজ, মিঠুন, সালাহউদ্দিন, নাসির, ৩৯ নম্বর যুবদলের সভাপতি মিজানুর রহমান রাজ, ৪৩ নম্বর ওয়ার্ড তারেক জিয়া পরিষদের সদস্য রনি দেওয়ানসহ আরও অনেকে।

স্বাধীনতা ফোরামের বরিশাল জেলার সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন- বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য নুরুল আমিন ফরিদ, স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুল সাকিব, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জুবায়ের, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুসহ অন্যান্যরা।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তনের দাবি জানান। অন্যথায় এ দাবি বাস্তবায়নে টঙ্গীবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু