• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গার্মেন্টসকর্মী রাজিব হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০২:৫১ পি.এম.
শেয়ার করুন 0
গার্মেন্টসকর্মী রাজিব হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

গাজীপুরের পুবাইলের চাঞ্চল্যকর গার্মেন্টসকর্মী রাজিব আকন হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। বুধবার রাতে টঙ্গীর মরকুন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এম আবির হোসেন রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হচ্ছেন- হবিগঞ্জের চুনারুঘাট থানার কালেঙ্গা গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে চাঁন মিয়া (২৬), ময়মনসিংহের মুক্তাগাছা থানার দাঁওগাঁও গোলাম মোস্তাফা (২৯) ও শেরপুরের ঝিনাইগাতী থানার খরাইয়া পাড় গ্রামের মো. জব্বারের ছেলে আমির হামজা (২৩)। তারা টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় থাকতেন।

র‌্যাব জানায়, পুবাইলের বসুগাঁও এলাকায় গত ৩ নভেম্বর সন্ধ্যায় রাজিবকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ নভেম্বর সকালে তিনি মারা যান। এ ঘটনায় রাজিবের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে তদন্তে নামে র‌্যাব। এরপর তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চাঁন মিয়া জানা, তার স্ত্রী কোহিনুর বেগম তাকে তালাক দিয়ে নিহত রাজিবকে বিয়ে করেন। সেই ক্ষোভের বশে তিনি তার সহযোগীদের নিয়ে ইজিবাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রাজিবকে হত্যা করেন। গ্রেপ্তাকৃত আসামিদের পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক