• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

শীতের আসরে হাঁসের মাংস ভুনার সহজ রেসিপি

  লাইফস্টাইল
প্রকাশ:  ৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পি.এম.
শেয়ার করুন 0
হাঁসের মাংস ভুনা-ছবি: সংগৃহীত
হাঁসের মাংস ভুনা-ছবি: সংগৃহীত

হাঁসের মাংস আমাদের দেশের জনপ্রিয় একটি খাবার। শীতকালে বিশেষ করে সবাই ঘরে ঘরে হাঁসের মাংস ভুনা খেতে ভালোবাসে। চলুন জেনে নিই হাঁসের মাংস ভুনার সবচেয়ে সহজ রেসিপি।

উপকরণ:

হাঁসের মাংস: ২ কেজি (বড় হাঁস)

পেঁয়াজ কুচি: ২ কাপ

রসুন বাটা: ১ টেবিল চামচ

আদা বাটা: ২ টেবিল চামচ

তেজপাতা: ২টি

এলাচ: ৫টি

লবঙ্গ: ৪টি

দারুচিনি: ২টি

আস্ত গোলমরিচ: ১০টি

শাহী গরম মসলা গুঁড়া: ১ টেবিল চামচ

হলুদের গুঁড়া: দেড় চা চামচ

জিরা গুঁড়া: ১ টেবিল চামচ

ভাজা জিরা গুঁড়া: ১ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া: ১ টেবিল চামচ

শুকনো মরিচ বাটা: দেড় টেবিল চামচ

সরিষার তেল: পরিমাণমতো

সয়াবিন তেল: পরিমাণমতো

আস্ত কাঁচা মরিচ ও শুকনা মরিচ: ৪-৫টি

গরম পানি: ২ কাপ

লবণ: স্বাদমতো

প্রণালি:
১. হাঁসকে চামড়াসহ টুকরা করে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন।
২. একটি হাঁড়িতে তেল গরম করে তাতে আস্ত গরম মসলা এক মিনিট ভেজে নিন।
৩. পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৪. ভাজা জিরা গুঁড়া ও শাহী গরম মসলা বাদে বাকি সব মসলা দিয়ে কষাতে থাকুন।
৫. মসলা কষানো হলে হাঁসের মাংস দিয়ে মিনিট পনেরো ভালো করে কষান।
৬. এরপর গরম পানি এবং লবণ দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন।
৭. মাংস সেদ্ধ হয়ে ভুনা ভুনা হলে শাহী গরম মসলা এবং ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।

গরম ভাত, চালের আটার রুটি, পরোটা, পোলাও বা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?