গাজী আতাউর রহমান
নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পুরাতন বন্দোবস্ত উৎখাত করে নতুন বন্দোবস্তে দেশ পরিচালনার প্রত্যাশায় জুলাই গণ-অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিলো। জুলাইয়ের প্রত্যাশার কিয়দাংশ জুলাই সনদে বর্ণিত হয়েছে। সেখানে রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে যে সকল ধারায় সকলে ঐকমত্য হয়েছে তার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান।
জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সভাপতি হাওলাদার মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দলের যুগ্মমহাসচিব মাওলানা নেছার উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
সম্মেলনে কাজী গেলাম সরোয়ারকে সভাপতি, হাওলাদার মুহা. সেলিম মিয়া, আব্দুল হাকিমকে সহ-সভাপতি, আর.আই.এম অহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক ও জাহিদ হোসেন লিটনকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রধান করা হয়।
ভিওডি বাংলা/আর









মন্তব্য