• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

জলদস্যুদের গুলিতে মাঝি নিহত, ১৯ জেলে অপহৃত


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
জলদস্যুদের গুলিতে মাঝি নিহত, ১৯ জেলে অপহৃত

কক্সবাজারের উপকূলে বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে মোকাররম হোসেন নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় ট্রলারসহ ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) গভীর রাতে বঙ্গোপসাগরে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটেছে।

নিহত মাঝি মোকাররম হোসেন (৪৫) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিমুদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা।

অক্ষত অবস্থায় ফিরে আসা জয়নাল উদ্দিন নামের এক জেলে বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মুহাম্মদ ইসমাঈলের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ২১ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে অস্ত্রধারী জলদস্যুরা হামলা চালায় ট্রলারে। এতে মাঝি মোকাররম গুলিবিদ্ধ হন।

এ ঘটনার পর জলদস্যুরা আমাকে ও গুলিবিদ্ধ মাঝি মোকাররমকে আরেকটি ট্রলারে তুলে দেয়। পরে অন্যান্য জেলেসহ ট্রলারটি অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা।

ভুক্তভোগী এই জেলে বলেন, ঘটনায় গুলিবিদ্ধ জেলেকে অন্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় মৃত্যু হয়। তার মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান, বুধবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক মাঝির মৃত্যুর খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। গুলিবিদ্ধ ওই জেলেকে উদ্ধার করে ট্রলার মালিক বাঁশখালী উপকূল দিয়ে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃ্ত্যু হয়। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

ঘটনাটি নিশ্চিত করে আজ বেলা সাড়ে ৩টার দিকে কোস্ট গার্ড কক্সবাজার জোনের ইনচার্জ মোহাম্মদ তারেক জানিয়েছেন, অপহরণের শিকার জেলেদের উদ্ধার ও জলদস্যুদের সন্ধানে নৌবাহিনী ও কোস্ট গার্ড বঙ্গোপসাগরে যৌথ অভিযান চলমান রেখেছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু