• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম


প্রকাশ:  ১১ জানুয়ারী ২০২৫, ০৯:২২ পি.এম.
শেয়ার করুন 0
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববাজারে হঠাৎ সোনার দাম বাড়ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দামে ৪৫ ডলারের ওপরে বেড়েছে। বিশ্ববাজারে সোনার এমন দাম বাড়ায় দেশের বাজারেও যে কোনো সময় দামি এই ধাতুটির দাম বাড়তে পারে।

এখন বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও কিছুদিন আগে বড় দরপতন হয়। যার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়। সর্বশেষ গত ৩০ ডিসেম্বর সোনার দাম কমানো হয়। তার আগে ২৪ ডিসেম্বর সোনার দাম আরেক দফা কমানো হয়।

দেশের বাজারে টানা দুই দফা সোনার দাম কমানোর পর বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার বেড়েছে। দেশের বাজারে যখন সোনার দাম কমানো হয় সে সময় বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৫৯৯ টাকা।

এখান থেকেই সোনার দাম বাড়ার প্রবণতা শুরু হয়। তবে গত সপ্তাহে দাম বাড়ার প্রবণতা ছিল সব থেকে বেশি। ৩০ ডিসেম্বর যে সোনার আউন্স ২ হাজার ৫৯৯ টাকা ছিল তা গত সপ্তাহের লেনদেন শেষে ২ হাজার ৬৮৫ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৮৬ ডলার। এর মধ্যে গত সপ্তাহেই বেড়েছে ৪৫ ডলার।

দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই বাজুসের দায়িত্বশীল এক সদস্য বলেন, বিশ্ববাজারে যে হারে সোনার দাম বেড়েছে, তাতে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হবে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেবে। যে কোনো সময় দেশের বাজারে সোনার দাম বাড়ার ঘোষণা আসতে পারে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন