• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

জুলাই বিপ্লবে বিজয়ের আনন্দে জবিতে গরুভোজ


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৫:০০ পি.এম.
শেয়ার করুন 0
জুলাই বিপ্লবে বিজয়ের আনন্দে জবিতে গরুভোজ

ছাত্রলীগকে নিষিদ্ধ ও আওয়ামী ফ্যাসীবাদ এবং তাদের দোসরদের দেশ থেকে বিতাড়িত করে জুলাই ২০২৪ বিপ্লব সফল হওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে এক গরুভোজের আয়োজন করা হয়।

আগামী ৯ নভেম্বর শনিবার এ গরুভোজের আয়োজন করা হবে বলে জানান বিভাগের শিক্ষার্থীরা। সেই উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) গরুটিকে নিয়ে পুরো ক্যম্পাসে মিছিল করে বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা, ফ্যাসিবাদ ও তাদের দোসরদের পতনের খুশিতে আল্লাহ নিকট শুকরিয়া আদায় স্বরূপ এ আয়োজন করা হয়েছে। একই সাথে এ আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এক পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধাবোধের সৃষ্টি হবে।

এ বিষয়ে বিভাগের সহকারী অধ্যাপক ড. তারেক বিন আতিক বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আমাদের ওপর জেকে বসা ফ্যাসিবাদ ও তাদের দোসরদের নির্যাতন থেকে মুক্তি পাওয়ার মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় স্বরূপ এ আয়োজন করা হয়েছে। বিভাগের শিক্ষকরা মিলেই আমরা এ আয়োজন করেছি।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহান প্রামানিক বলেন, বিভাগে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দুই দোসর মিরাজ ও সাজবুল জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালায়। তাদের নামেই গরুটির নামকরণ করা হয়েছে। আজ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগ সন্ত্রাসীমুক্ত একটি বিভাগ। এ উপলক্ষে আমরা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা মিলে একটি মেজবানির আয়োজন করেছি।

বিভাগের আরেক শিক্ষার্থী জুয়াইরিয়া বলেন, দীর্ঘদিন পর বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীরা মিলে এমন একটি মিলনমেলার আয়োজন করতে পেরে ভালোই লাগছে। এ আয়োজনের মাধ্যমে আমরা আগামী দিনেও সকলে ঐক্যবদ্ধভাবে সকল প্রকার অন্যায়কে প্রতিহত করতে প্রেরণা লাভ করবো ইনশাআল্লাহ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের