• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে


প্রকাশ:  ১২ জানুয়ারী ২০২৫, ১০:০৮ এ.এম.
শেয়ার করুন 0
তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (১২ জানুয়ারি) ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া সেল) মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৩৩ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপনে আরও কিছু সময় লাগবে।

এর আগে সকাল ৮টা ৫ মিনিটের দিকে তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তারা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ