• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দ্বিতীয় দিনের মতো অনশনে জবি শিক্ষার্থীরা, হাসপাতালে ১৪ জন


প্রকাশ:  ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
দ্বিতীয় দিনের মতো অনশনে জবি শিক্ষার্থীরা, হাসপাতালে ১৪ জন

নিজস্ব প্রতিবেদক

মিনহাজুর রহমান মোমিন 

সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো গণঅনশন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল (রোববার) রাত থেকে এখন পর্যন্ত ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে দ্বিতীয় দিনের মতো অনশন শুরু করেন শিক্ষার্থীরা। 

অনশনে নতুন করে আজ সকালে অনেক শিক্ষার্থী যোগ দেন। একই দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহীদ সাজিদ একাডেমিক ভবন (সাবেক বিবিএ ভবন) ও রফিক ভবনে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এর আগে রোববার রাতে ক্যাম্পাসে শাটডাউন ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখিত বিবৃতি দেন বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। সোমবার সকালে শাটডাউনের সঙ্গে একাত্মতা পোষণ করে পদার্থবিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিস, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইতিহাস বিভাগ, আইআর বিভাগ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, সিএসই বিভাগ, ফার্মেসি বিভাগ, গণিত বিভাগ, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলা বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীরা বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।


অনশনরত পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, প্রশাসন, ইউজিসি, সেনাবাহিনী ও শিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাতে হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিত করতে হবে। আমাদের নতুন শাটডাউন কর্মসূচি আজ সকাল থেকে শুরু হয়েছে।

ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন, আমরা গতকাল সকাল থেকে অনশনে আছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আমাদেরকে অনশন ভাঙার মতো কোনো আশ্বাস দেয়নি। আমরা অনেকগুলো শিক্ষার্থী অনশনে আছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।

এর আগে রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে অনশন করেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেননি শিক্ষার্থীরা।

যে তিন দফা দাবি নিয়ে জবি শিক্ষার্থীরা অনশন করছেন সেগুলো হলো– দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা; অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।

ভিওডি বাংলা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে