• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

র‌্যাগিং প্রতিরোধে জবি ছাত্রদলের- প্রচারণা


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পি.এম.
শেয়ার করুন 0
র‌্যাগিং প্রতিরোধে জবি ছাত্রদলের- প্রচারণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও বিশ্ববিদ্যালয়ের বাসে র‌্যাগিং প্রতিরোধে সচেতনতামূলক পোস্টারিং কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সুজন মোল্লার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের শিক্ষার্থীদের বাসগুলোয় সংগঠনটির নেতাকর্মীরা সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং র‌্যাগিং প্রতিরোধে পোস্টার সেঁটে দেন।

এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, নবীন শিক্ষার্থীদের কল্যাণে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় কাজ করেছে। আমরা নবীনদের কথা দিচ্ছি পূর্বের দিনগুলোর মতো আর ভীতিকর পরিস্থিতি ক্যাম্পাসে বিরাজ করবে না। আমরা র‌্যাগিং প্রতিরোধে সোচ্চার রয়েছি।

সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিভিন্ন সময় র‌্যাগিংয়ের শিকার হন। যদি কেউ এমন পরিস্থিতির শিকার হন, তাহলে আমাদের জানালে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিব।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু