• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

লিভারে ক্ষতি ডেকে আনে পাঁচটি বদভ্যাস


প্রকাশ:  ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ভিওডি বাংলা রিপোর্ট

শুধু খাদ্যাভাসে লিভারে সমস্যা হয় না। মানুষের কিছু বদভ্যাসেও লিভারের সমস্যা হয়।  বিশেষ করে অল্পবয়সীদের মধ্যে দেখা যায় এ সমস্যা। লিভারের ক্ষতি হলে- ওজন বাড়ে, বদ হজম হয়, কাজ করার শক্তি থাকে না। শারীরিক সমস্যা দূর করতে পুষ্টিকর খাবারের পাশাপাশি কিছু বদভ্যাস পরিহার করা উচিত।

যেগুলোর কারণে লিভারের সমস্যা হয়। 

১. মদ্যপান

নিয়মিত মদ্যপান শরীরে তো বৃহৎ ক্ষতি করে। তবে এক ফোটা মদও লিভারের জন্য ক্ষতিকর। লিভারের প্রদাহ বাড়ায়। অত্যধিক মদ্যপানের জেরে অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ঝুঁকি বেড়ে যায়। 

২. ডিহাইড্রেশন

পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম লিভারের সমস্যা। বিশেষ করে শীতকালে। ঠান্ডার কারণে অনেকে পানি পান করেন না। সকালে খালি পেটে এক গ্লাস জল পান করুন। সারাদিনে অন্তত ৮ গ্লাস পানি পান করা উচিত। এটি লিভারের কার্যকারিতায় বিশেষ ভূমিকা পালন করে। বিশেষত, লিভার থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে।

৩. পর্যাপ্ত ঘুমের অভাব

ঘুম নিয়ে আমরা অনেকে সচেতন না। এতে কোন পরিশ্রম নেই। পর্যাপ্ত ঘুমের অভাবে নানাবিধ সমস্যা দেখা দেয়। ফলে কাজে মনযোগ আসে কম। এছাড়া ঘুমের অভাবে লিভারের উপর অক্সিডেটিভ চাপ বাড়ে।  

৪. চিনি খাওয়া

এক চামচ চিনি খাওয়াতে ক্ষতি নেই। তাছাড়া বাজারে আজকাল প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত চিনি থাকে। তা মোটামুটি স্বাস্থ্যকর। 

এছাড়া বিস্কুট, কেক থেকে শুরু করে কোল্ড ড্রিংক্সেও চিনি রয়েছে। অধিক পরিমাণে চিনি যুক্ত খাবার খেলে লিভারের ক্ষতি অনিবার্য। ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে অনেকাংশে দায়ী চিনি। 

৫. শরীরচর্চার অনীহা

অলস জীবনযাপনের কারণে শরীরে একাধিক রোগ বাসা বাধে। তার মধ্যে লিভারের সমস্যা অন্যতম। শরীরচর্চা না করলে শরীরের প্রাকৃতিক ডিটক্সিফিকেশন প্রক্রিয়া কার্যকর থাকে না। ফলে লিভারের ক্ষতিগ্রস্ত হয়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?