• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিতর্কিত সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রকাশ:  ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
বিতর্কিত সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার ১৫ জানুয়ারি দুপুরে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তার বিতর্কিত ভূমিকা ছিলো, ফুটেজ আছে তাদেরকে ধরা হচ্ছে। চেষ্টা চলছে। প্রতিদিন দুই একজন করে ধরা পড়ছে।

তদন্তের পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই প্রসঙ্গে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি যোগ করেন, তাকেও (মতিউর) এতদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেকে লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।  

বিতর্কিত অনেকে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের পরও তাদের পদায়ন বদলি পদোন্নতি হয়েছে, এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্তের পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।  

এ রকম বিতর্কিত পুলিশ কর্মকর্তা সদস্যদের তালিকা গণমাধ্যমে আছে। এ ব্যাপারে তালিকাটি পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের