• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মঞ্চে পারফর্ম করতে গিয়ে হেনস্তার শিকার মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক    ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:২১ পি.এম.
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সংগৃহীত ছবি

অনাকাঙ্ক্ষিত ও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ভয়াবহ হেনস্তার শিকার হন তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়েন মিমি। ভক্তদের অতিরিক্ত উচ্ছ্বাস ও আয়োজকদের অব্যবস্থাপনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে তাকে শারীরিক লাঞ্ছনার মতো পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে মিমি চক্রবর্তী বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এমন আচরণের মুখোমুখি আগে কখনো হইনি। এটি আমার জন্য অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে, মঞ্চে পারফর্ম করতে আসা শিল্পীদের দর্শকরা তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে। এই মানসিকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

অনুষ্ঠানের আয়োজকদের দায়িত্বহীনতার দিকেও আঙুল তোলেন তিনি। মিমির ভাষ্য, শিল্পীদের সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব থাকলেও তারা তা পালন করেননি।

সম্প্রতি গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই মিমির সঙ্গে এমন ঘটনার পর টালিউডে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। একের পর এক শিল্পী হেনস্তার শিকার হওয়ায় পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে শিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

প্রসঙ্গত, মিমি চক্রবর্তীর প্রথম চলচ্চিত্র ‘বাপি বাড়ি যা’। ২০১৬ ও ২০২০ সালে ক্যালকাটা টাইমসের ‘মোস্ট ডিজায়ারেবল উইমেন’ তালিকায় স্থান পান তিনি। ২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর লোকসভা আসন থেকে নির্বাচিত হন এবং ১৭তম লোকসভার সংসদ সদস্য ছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
‘হেরা ফেরি ৩’ নিয়ে সুর বদল পরেশ রাওয়ালের
‘হেরা ফেরি ৩’ নিয়ে সুর বদল পরেশ রাওয়ালের
প্রথম সিনেমাতেই সেরা অভিনেতা আফরান নিশো
প্রথম সিনেমাতেই সেরা অভিনেতা আফরান নিশো