• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিককে কারাদণ্ড


প্রকাশ:  ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে এক ভারতীয় নাগরিককে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালের ২২ মে ভাড়া করা ট্রাক নিয়ে হোয়াইট হাউসে হামলার চেষ্টা করেন ভারতীয় নাগরিক সাই বর্ষীথ কান্দুলা (২০)। বৃহস্পতিবার শুনানি শেষে মার্কিন আদালত তাকে কারাদণ্ড দেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) মার্কিন বিচার বিভাগের এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মার্কিন বিচার বিভাগ জানায়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত আমেরিকান সরকারকে উৎখাত করে নাৎসি মতাদর্শের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছিল। ওই সময় নিরাপত্তা বাহিনীর হাতে তিনি আটক হন। পরে তদন্ত শেষে ২০২৪ সালের ১৩ মে কান্দুলা ইচ্ছাকৃতভাবে হামলা ও মার্কিন সম্পত্তি লুণ্ঠনের অভিযোগে দোষী সাব্যস্ত হন।

ভারতের চন্দননগরে জন্মগ্রহণকারী কান্দুলা গ্রিন কার্ডধারী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে স্বাচ্ছন্দ্যেই বসবাস করছিলেন। কিন্তু হঠাৎ আত্মঘাতী সিদ্ধান্ত তাকে কারাদণ্ডের মুখোমুখি করল। তবে স্থানীয় আদালতের বিচারক ড্যাবনি এল ফ্রিডরিচ কান্দুলার শাস্তি কিছুটা সহজ করেছেন। কারাদণ্ডের শাস্তি ভোগের এক পর্যায়ে তাকে নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে রেখে তিন বছরের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

আদালতের নথি অনুসারে, ভারতীয় নাগরিক কান্দুলা ২০২৩ সালের ২২ মে বিকেলে একটি বাণিজ্যিক ফ্লাইটে মিসৌরির সেন্ট লুইস থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন। পরে তিনি একটি ট্রাক ভাড়া করেন হামলার উদ্দেশ্যে রওনা দেন।

কান্দুলা পথে খাবার ও গ্যাসের জন্য থামেন। সিসিটিভি ক্যামেরায় তার গতিবিধি ধরা পড়ে। তাতে স্পষ্ট যে, তিনি স্বেচ্ছায় পরিকল্পনা মতো ওয়াশিংটন ডিসির দিকে গাড়ি চালিয়ে যান এবং রাত ৯:৩৫ মিনিটে হোয়াইট হাউস এবং প্রেসিডেন্ট পার্কের ব্যারিকেডে ধাক্কা দেন। কান্দুলার উদ্দেশ্য ছিল ব্যারিকেড ভেঙে প্রাসাদে ঢুকে পড়া। তিনি সেটি ব্যর্থ হয়ে ফুটপাতে গাড়ি তুলে দেন। এ সময় পথচারীরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।

কান্দুলা না থেমে চেষ্টা চালিয়ে যান। তিনি কয়েক বার ব্যারিকেডে ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করেন। কিন্তু সুরক্ষিত ব্যারিকেড হওয়ায় তিনি বরাবরই ব্যর্থ হন। এদিকে ধাক্কা লেগে ট্রাকটি অচল হয়ে যায় এবং ইঞ্জিনের বগি থেকে ধোঁয়া বের হতে থাকে। ট্যাংকার ফেটে তেলও ছড়িয়ে পড়ে।

অবস্থা বেগতিক দেখে কান্দুলা গাড়ি থেকে নেমে ট্রাকের পেছনে চলে যান। ব্যাকপ্যাক থেকে নাৎসি চিহ্ন খচিত একটি পতাকা বের করে উড়াতে থাকেন। এ সময় ইউএস পার্ক পুলিশ এবং ইউএস সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে ফেলে। তারা কান্দুলাকে গ্রেপ্তার করে এবং হেফাজতে নেয়।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, কান্দুলা ইচ্ছাকৃতভাবে এটি করেছেন। তিনি রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করেন। তার পরিকল্পনা সফল হলে যুক্তরাষ্ট্র ভয়াবহ বিপদে পড়ত।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’