• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন প্রস্তুতি: ঢাকার সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পি.এম.
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে ঘিরে নিরাপত্তা ও সমন্বয় জোরদারের অংশ হিসেবে ঢাকায় সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্পে যান তিনি। এ সময় তিনি অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। কর্মসূচিতে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সেনাপ্রধান দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ঢাকায় এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; সেনাসদর, ঢাকা ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। পাশাপাশি ঢাকার বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সব সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক ও আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করার লক্ষ্যে সেনাপ্রধান গত ২২ জানুয়ারি থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভার এরিয়ায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সব বিভাগ ও জেলার অসামরিক প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করে আসছেন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না: বিমানবাহিনী প্রধান
ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না: বিমানবাহিনী প্রধান
সমুদ্রপথ থেকে দ্বীপাঞ্চল: নির্বাচনী নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি নৌবাহিনীর
সমুদ্রপথ থেকে দ্বীপাঞ্চল: নির্বাচনী নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি নৌবাহিনীর
প্রবাসীদের আরও ৮৩ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
প্রবাসীদের আরও ৮৩ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে