• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান নির্বাচিত হলে

এলাকার সমস্যার সমাধান সরাসরি প্রধানমন্ত্রীর কাছে: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ পি.এম.
ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সাথে কথা বলছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ নিত্যদিনের সমস্যার সমাধানে অন্য কোনো দপ্তরে যেতে হবে না তারেক রহমানকে নির্বাচিত করা হলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার সমাধান করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা–১৭ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা কালে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বর্তমানে সারা দেশে ধানের শীষের পক্ষে যে জনসমর্থন তৈরি হয়েছে, তাতে প্রতিপক্ষের মাথা খারাপ হয়ে গেছে। সে কারণেই তারা অবল তাবোল বক্তব্য দিতে শুরু করেছে। এতে প্রমাণ হয়, আগামী দিনে বিএনপিই জয়লাভ করবে।

আবদুস সালাম বলেন, বিএনপি একটি সুষ্ঠু ও ভালো নির্বাচন চায়। কিন্তু প্রতিপক্ষ নির্বাচনের মাঠে নেমে সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিয়েছে, তা কোনো শৃঙ্খলার মধ্যে পড়ে না। একইভাবে তারেক রহমানকে নিয়ে যে ভাষায় সমালোচনা করা হয়েছে, সেটিও কোনো যুক্তিসংগত পর্যায়ে পড়ে না।

তিনি আরও বলেন, এখনো চার–পাঁচ দিন সময় আছে। তাই সবাইকে মাথা ঠান্ডা রেখে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাই। নির্বাচনে জয়–পরাজয় থাকেই। কিন্তু এখন পর্যন্ত ঢাকা শহরের কোথাও তারা কোনো দিন জয়ী হতে পারেনি। বিএনপির সঙ্গে থাকাকালে তাদের জামানত ছিল, আর বিএনপির বাইরে গেলে জামানতও থাকেনি। 

দেশ ও মানুষের অধিকার রক্ষার প্রসঙ্গ তুলে ধরে আবদুস সালাম বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। মা-বোনদের উন্নয়নের পথে না আনলে, শিক্ষার সঙ্গে যুক্ত না করলে এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত না করলে দেশ এগোতে পারে না। অথচ প্রতিপক্ষের স্লোগান ও বক্তব্য নারীবিরোধী।

তিনি বলেন, জনগণকে বিশেষ করে মা-বোনদের—নিজেদের অধিকার রক্ষার বিষয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে। অধিকার রক্ষার জন্য ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেঞ্চুগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে এম এ মালিক
ফেঞ্চুগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে এম এ মালিক
জামায়াতের ১৯৭১ সালের ভূমিকা জিজ্ঞাসা করুন
মির্জা ফখরুল: জামায়াতের ১৯৭১ সালের ভূমিকা জিজ্ঞাসা করুন
নামে মাত্র আমরা সিটি করপোরেশনের আওতাধীন : রবিন
নামে মাত্র আমরা সিটি করপোরেশনের আওতাধীন : রবিন