• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ:

দেশীয় শিল্প-সংস্কৃতি রক্ষায় ধানের শীষে ভোট দিন

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পি.এম.
বরিশাল নগরীর নাজিরা পুল এলাকায় সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রচারণায় অংশ নেন রহমাতুল্লাহ-ছবি-ভিওডি বাংলা

দেশীয় শিল্প-সংস্কৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর নাজিরা পুল এলাকায় সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে বরিশাল বিভাগীয় দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদের উদ্যোগে আয়োজিত প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রচারণায় অংশ নিয়ে রহমাতুল্লাহ বলেন, দেশের ঐতিহ্যবাহী শিল্প-সংস্কৃতি একটি মহলের অপচেষ্টায় ধ্বংসের মুখে পড়ছে। গ্রামবাংলার লোকজ সংস্কৃতি, পালাগান, বাউল, জারি-সারি, ভাটিয়ালি, লাঠিখেলা ও বিভিন্ন গ্রামীণ সাংস্কৃতিক ঐতিহ্য আজ অবহেলিত। এসব ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে দেশীয় সংস্কৃতির পৃষ্ঠপোষক শক্তিকে বিজয়ী করতে হবে।

শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সমাজের বিবেক। তাদের যথাযথ সম্মান ও নিরাপদ সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করা না গেলে জাতির আত্মপরিচয়ই সংকটে পড়বে। তাই শিল্পী-সংস্কৃতিকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রচারণায় বরিশাল বিভাগীয় দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদের সভাপতি মো. ফরিদ উদ্দিন খান, সাধারণ সম্পাদক মো. শাহীন আলমসহ প্রায় ৪০-৫০ জন শিল্পী অংশ নেন। এ সময় তারা দলীয় প্রার্থীর পক্ষে বিভিন্ন সড়ক ও এলাকায় গণসংযোগ করেন, পথচারী ও দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দেশীয় সংস্কৃতি রক্ষার পক্ষে সচেতনতামূলক স্লোগান দেন।

উপস্থিত শিল্পীরা বলেন, দেশের গ্রামীণ শিল্প-সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে এ খাতে আরও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে শিল্পী-সংস্কৃতিকর্মীদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকার সমস্যার সমাধান সরাসরি প্রধানমন্ত্রীর কাছে: আবদুস সালাম
তারেক রহমান নির্বাচিত হলে এলাকার সমস্যার সমাধান সরাসরি প্রধানমন্ত্রীর কাছে: আবদুস সালাম
ফেঞ্চুগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে এম এ মালিক
ফেঞ্চুগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে এম এ মালিক
জামায়াতের ১৯৭১ সালের ভূমিকা জিজ্ঞাসা করুন
মির্জা ফখরুল: জামায়াতের ১৯৭১ সালের ভূমিকা জিজ্ঞাসা করুন