তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা করল প্রচার দল

ঢাকা-১৭ আসনে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয়তাবাদী প্রচার দল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা ১৭ আসনে গুলশান বনানী এলাকায় নির্বাচনী প্রচারণা করে সংগঠনটি।
নির্বাচনী প্রচারণা শেষে এক পথসভায় জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা বলেছেন, বিএনপি গণমানুষের দল এবং সাধারণ মানুষের পক্ষে সবসময় কাজ করে। দলটির রাজনীতির ভিত্তি হচ্ছে এদেশের সাধারণ নাগরিক ও জনগণ।
তিনি বলেন, ‘আমরা জনগণের কাছে যাচ্ছি। আমরা নিশ্চয়ই জানি জনগণ সবসময় বিএনপির পক্ষে সমর্থন প্রকাশ করে। স্বাধীনতার পর যতগুলো সুষ্ঠ, অবাধ নির্বাচন হয়েছে, সব নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়েছে।’
মাহফুজ বলেন, ‘আজকের এই ঢাকা-১৭ আসনের জনগণের জন্য বড় সৌভাগ্য যে এ আন্দোলনের মহানায়ক, প্রবাস থেকে সুদূর নেতৃত্ব প্রদানকারী, ১৭ বছর লড়াই সংগ্রাম করে আন্দোলনের সফলতা এনেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’

তিনি আরও বলেন, ‘অনেকে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। সম্প্রতি ১৭ আসনের একজন প্রার্থী বার বার তারেক রহমানের নাম উল্লেখ করেছেন। মনে হয়, তিনি ভুলে গেছেন যে তিনি একটি দলের প্রার্থী। নিজের অবস্থান পরিষ্কার করতে তারেক রহমানের নাম ব্যবহার করছেন। আমরা এটি নিন্দা জানাই। নিজের দলের ম্যানিফেস্ট নিয়ে জনগণের কাছে যান। এ আসনের মানুষের জন্য আপনি কি করবেন?’
তিনি অভিযোগ করেন, ‘এই প্রতিদ্বন্দ্বীরা ধান্দাবাজি করছে। তারা ৭১, ৭৫, ৮১, ৮৭ এবং ৯৬ সালে ধান্দা করেছে। এ জাতি এদের চরিত্র জানে। তাদের কোনো ভোট নেই, কোনো জামানত থাকবে না। তারা ক্ষমতার স্বপ্ন দেখলেও জনগণ স্বাধীনতা বিরোধীদের কখনো সমর্থন করবে না।’
তিনি বলেন, ‘গুলশান বনানীর মানুষ অত্যন্ত উচ্চশিক্ষিত। এরা বৈদেশিকভাবে বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত। এ এলাকায় অধিকাংশ সংস্কৃতিকর্মী, সাহিত্যিক ও কবির বসবাস। এছাড়াও ভাষানটেক কড়াইল বস্তির মানুষ তারেক রহমানকেই বিজয়ী করবে।’
জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ডাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহ সভাপতি আজিজুস সামাদ, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক ডাঃ মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন: কামাল উদ্দিন আহমদ, রুবেল হৃদয়, জাফর তালুকদার, শামীম রেজা, রাশেদ, ডাঃ তারিক, সাগর আহমদ নিয়াজ, সোহাগ ইসলাম, রুবেল আহমদ, রনি তালুকদার, আল আমিন, রাকিবুল ইসলাম রাফি, ইভা আফরিন, ফজলে রাব্বি সহ জাতীয়তাবাদী প্রচার দলের নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ







