• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

‘দ্রুতই কেটে যাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জটিলতা’


প্রকাশ:  ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পি.এম.
শেয়ার করুন 0
‘দ্রুতই কেটে যাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জটিলতা’

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।

রোববার (১৯ জানুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সচিব জসীম উদ্দিন সঙ্গে বৈঠকের পর এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নতুন রাষ্ট্রদূত বলেন, ‘এ বিষয়ে কাজ করছে কারিগরি দল। স্থানীয় মুদ্রাসহ সার্বিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক রয়েছে উভয় দেশ।’

তিনি বলেন, ‘বাংলাদেশে কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পে লোক নেবে রাশিয়া। তবে তার আগে এই নিয়ে বিস্তারিত আলোচনা করে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে চায় রাশিয়া।’

তিনি আরও বলেন, ‘ভিসা পদ্ধতি সহজীকরণসহ বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী রাশিয়া।’

এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। এ সময় তারা বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহায়তার কথা উল্লেখ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ সময়মতো সমাপ্তি নিয়েও কথা হয় তাদের মধ্যে।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু