• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ড. ইউনূস


প্রকাশ:  ২০ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ পি.এম.
শেয়ার করুন 0
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ড. ইউনূস

ভিওডি বাংলা রিপোর্ট

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুর আগে তাকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২০ জানুয়ারি) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছিলেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে। আমরা সেই বিশ্বাস পুনর্ব্যাক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্প এর নতুন মেয়াদ শুরুতে তাকে শুভকামনা জানাই।

এদিকে আর কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সোমবার, ২০ জানুয়ারি রাত ১১টা) ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ৭৯ বছর বয়সী ট্রাম্প।

ওয়াশিংটন ডিসিতে সেই কাঙ্ক্ষিত সকাল শুরু হয়েছে যেখানে কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা শুরু হবে। শপথের পরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প।

ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এ নিয়ে দ্বিতীয়বার তিনি ট্রাম্পকে শপথ পড়াবেন। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেবেন।

কমপক্ষে ২ লাখ অতিথি অভিষেকে আমন্ত্রিত হয়েছেন। এদের মধ্যে দেশি-বিদেশি শীর্ষ ব্যক্তিরা রয়েছে। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ অনেকে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু