• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : উপদেষ্টা রিজওয়ানা


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পি.এম.
শেয়ার করুন 0
পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : উপদেষ্টা রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নতুন বাংলাদেশ গঠনে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি বলেন, বন সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় সব ভালো উদ্যোগ শুরু করে রেখে যেতে চাই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষায় যুবসমাজের ভূমিকা অপরিসীম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘নতুন বাংলাদেশে পরিবেশ, জলবায়ু ও রাজনীতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর পানি ভবনে আয়োজিত এই সেমিনারে দেশজুড়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ঢাকার খালগুলো দখল ও দূষণমুক্ত করতে কর্মপরিকল্পনা প্রণয়ন চলছে। এ লক্ষ্যে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পানি সম্পদ, ভূমি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় একসঙ্গে এই কর্মপরিকল্পনা করছে। ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে এই গ্রুপের আহ্বায়ক করা হয়েছে।

তিনি বলেন, এই গ্রুপে পানি উন্নয়ন বোর্ড, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, নদী রক্ষা কমিশন, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি রাখা হয়েছে। তারা একটি কর্মশালা আয়োজন করে প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরি করবে। চূড়ান্ত কর্মপরিকল্পনা ৩০ নভেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইপি সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, আরডিআরসি চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, জাতীয় নাগরিক কমিটির আরিফুল ইসলাম আদিব এবং প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, পরিবেশবিদ ও তরুণ পরিবেশকর্মীরা অংশ নেন এবং মতবিনিময় করেন।

উপদেষ্টা এরপর সাসটেইনেবিলিটি এলায়েন্সের নেতার সঙ্গে মতবিনিময় করেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু