• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পদত্যাগপত্র জমা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান


প্রকাশ:  ২১ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ভিওডি বাংলা রিপোর্ট

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। হালেভি সোমবার (২০ জানুয়ারি) পদত্যাগ করেছেন বলে জানা গেছে। 

ইসরাইলি সামরিক বাহিনী প্রকাশিত এক চিঠির বরাত দিয়ে এতে বলা হয়, হারজি হালেভি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী ৬ মার্চ থেকে তা কার্যকর হবে।

ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হারজি হালেভি মার্চ মাসে তার পদ থেকে সরে যাবেন। 

আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হারজি হালেভি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিজের ‘ব্যর্থতার’ দায় নিয়ে সোমবার (২০ জানুয়ারি) পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে ১৫ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছেন ৪৬ হাজারের বেশি মানুষ। তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি ইসরাইল।

এছাড়া হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়েও আগে থেকেই আছে ক্ষোভ এবং আলোচনা-সমালোচনা। এ অবস্থায়, আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ ইসরাইলের সেনাবাহিনী প্রধান হারজি হালেভি পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ছিল। 

এসবের মধ্যেই এবার ইসরাইলের সেনাপ্রধানের পদত্যাগের খবর পাওয়া গেল।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’