• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

‘সরকার বিনিয়োগ ও বাণিজ্যকে সহজ করতে কাজ করছে’


প্রকাশ:  ২২ জানুয়ারী ২০২৫, ০৮:২২ পি.এম.
শেয়ার করুন 0
‘সরকার বিনিয়োগ ও বাণিজ্যকে সহজ করতে কাজ করছে’

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত কাঠামোগত সমঝোতা চুক্তি (টিকফা) থেকে লাভবান হতে চায় বাংলাদেশ।

বুধবার (২২ জানুয়ারি) বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত কাঠামোগত সমঝোতা চুক্তি (টিকফা) নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

শেখ বশিরউদ্দীন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার এবং রপ্তানির জন্য বড় বাজার। বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরালো করার সুযোগ রয়েছে।

সরকার বিনিয়োগ ও বাণিজ্যকে সহজ করতে কাজ করছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এদেশে আরও বেশি বিনিয়োগ প্রত্যাশা করে। এসময় তিনি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, টিকফা চুক্তির পরবর্তী রাউন্ড ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করেছে। টিকফা থেকে বাংলাদেশ লাভবান হতে চায়। এসময় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং বিসনেস টু বিসনেস পর্যায়ে অর্থবহ আলোচনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, নতুন বাংলাদেশে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

এসময় তিনি দুর্নীতি প্রতিরোধ ও প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রাইভেট সেক্টরে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে কর্মকালে চার্জ দ্য অ্যাফেয়ার্স সাফল্যের অনেক চিহ্ন রেখে যেতে চান বলেও উল্লেখ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম বৈঠকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু