• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’ জারি


প্রকাশ:  ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’ জারি

ভিওডি বাংলা ডেস্ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করেছে। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে, ভারতের উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশও দেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই ‘অপস অ্যালার্ট’ জারি করেছে বিএসএফ।

প্রতিবেদন মতে, দেশটির উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৪০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। পূর্বাঞ্চলে কমান্ডের এডিজি তথা স্পেশাল ডিজি রবি গান্ধী বিজ্ঞপ্তি জারি করে সবকটি সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার আউটপোস্টগুলোকে সতর্ক করেছেন। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই নির্দেশনামাকে বিএসএফের পরিভাষায় নাম দেয়া হয়েছে ‘অপস অ্যালার্ট’। 

নির্দেশনায় আরও বলা হয়েছে, সীমান্তে বারবার মহড়া চালাতে হবে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে হবে। প্রয়োজনে রাতে বাড়তি সেনা মোতায়েন করে নজরদারি বাড়াতে হবে। 

বিএসএফের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, প্রজাতন্ত্র দিবস ঘিরে সীমান্তে এ সতর্কতা জারি করা হয়েছে।

পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে বলা হয়েছে, এ সংক্রান্ত বিষয়ে সীমান্ত লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের ভালো করে বোঝাতে হবে। আর সেই দায়িত্ব নিতে হবে বিএসএফের শীর্ষ কর্মকর্তাদের। ইতোমধ্যে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের স্পেশাল ডিজি একাধিক বর্ডার আউটপোস্ট এলাকা পরিদর্শন করেছেন।

নির্দেশনা আরও বলা হয়েছে, একাধিক অংশ রয়েছে যেখানে কাঁটাতার নেই। সবচেয়ে বেশি নজরদারির প্রয়োজন রয়েছে অরক্ষিত এলাকায়। আগামী সাতদিন এই এলাকাগুলোকে পাখির চোখ করে বেশি সতর্ক থাকতে হবে।

সূত্র: এএনআই, টিভি৯

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’