• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা


প্রকাশ:  ২৫ জানুয়ারী ২০২৫, ১১:২১ এ.এম.
শেয়ার করুন 0
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

 ভিওডি বাংলা রিপোর্ট

ভারতে কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের কালকেরে হ্রদের কাছে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে স্থানীয়রা তার মরদেহ একটি নির্জন এলাকায় পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ আরও জানায়, নিহত নারী আবর্জনা পরিষ্কারক হিসেবে কাজ করা এক কর্মীর স্ত্রী ছিলেন। তার স্বামী ও তিন সন্তানসহ শহরে বসবাস করতেন। নিহত নারী ছয় বছর ধরে ভারতে বসবাস করছিলেন। তার স্বামী বৈধ পাসপোর্ট নিয়ে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন।

নিহত নারী বৃহস্পতিবার তার সহকর্মীকে জানিয়েছিলেন, তার কিছু ব্যক্তিগত কাজ রয়েছে, হয়তো দেরি হবে। তাই সহকর্মীকে চলে যেতে বলেছিলেন। তবে রাতে বাড়ি না ফেরায় তার স্বামী থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, মনে হচ্ছে তিনি একটি নির্জন এলাকায় গিয়েছিলেন। সম্ভবত তার পরিচিত কারও সঙ্গে দেখা করতে। শুক্রবার সকালে তার মৃতদেহে পাথরের আঘাতের চিহ্ন পাওয়া যায়। এটি হত্যার কারণ হতে পারে। পুলিশের পক্ষ থেকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’