• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

সরকারি দলের সংসদীয় সভা আজ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১১ মার্চ ২০২৬, ১০:০৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৯ মার্চ) এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

জানা গেছে, আসন্ন সংসদ অধিবেশনকে সামনে রেখে এই বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সভায় সংসদের কার্যক্রম পরিচালনা এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিশেষ করে আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) বসতে যাওয়া নতুন জাতীয় সংসদের প্রথম অধিবেশন কে পরিচালনা করবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এ বৈঠক থেকেই। একই সঙ্গে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া সংসদীয় বিভিন্ন স্থায়ী কমিটি গঠন এবং সংসদের কার্যপ্রণালি সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। সরকারদলীয় সংসদ সদস্যরা নিজেদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে সংসদের কার্যক্রম কীভাবে আরও কার্যকর করা যায় সে বিষয়েও আলোচনা করবেন।

উল্লেখ্য, আগামী ১২ মার্চ নতুন জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার বিধান রয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: পিএমও
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি