• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আ.লীগ নির্বাচন করবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত -রিজওয়ানা


প্রকাশ:  ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পি.এম.
শেয়ার করুন 0
আ.লীগ নির্বাচন করবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত -রিজওয়ানা

জ্যেষ্ঠ প্রতিবেদক

/১১ হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে সতর্কবার্তা হিসেবে নিচ্ছে সরকার।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গ্রীন রোডের পানি ভবনে আয়োজিত উদ্বোধনী কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার নির্ধারিত সময় ২০২৫ টু ২০২৬ -এর জুনের বাইরে নির্বাচন যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ছাত্রদের পক্ষে দল গঠন করা হলে সরকারে থাকা ছাত্র প্রতিনিধি সরকারে না থেকেই দল গঠন করবে, এটা তারাও বার বার পরিষ্কার করেছেন।

আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশ নিতে চায় সেটি সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে আমরা বলেছি, কোন দল নির্বাচন করবে কি না, বা কেমন করে রাজনীতির মাঠে ফিরবে, সেটি সেই দলের ওপর নির্ভর করে। এটার প্রক্রিয়া সরকার বাতলে দেবে না।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু