• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আ.লীগের বিপজ্জনক হাতিয়ার ‘সফট পাওয়ার’- আহসান


প্রকাশ:  ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:০১ পি.এম.
শেয়ার করুন 0
আ.লীগের বিপজ্জনক হাতিয়ার ‘সফট পাওয়ার’- আহসান

নিজস্ব প্রতিবেদক

সফট পাওয়ারক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একটি বিপজ্জনক হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন কবি ঢাকা লিট ফেস্টের প্রতিষ্ঠাতা আহসান আকবর। তিনি বলেন, ঢাকা লিট ফেস্ট প্ল্যাটফর্মেরও অপব্যবহার করেছে আওয়ামী লীগ।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেসফট পাওয়ার, হার্ড অ্যাবিউজ: দ্য মিডিয়া মাফিয়া অফ আওয়ামী লীগশীর্ষক সেমিনারে তিনি এমন কথা বলেন।

আন্তর্জাতিক রাজনৈতিক লবিস্টদের নিয়োগ, মার্কিন কংগ্রেসের বিতর্কিত সদস্যদের অর্থ প্রদান, পক্ষপাতদুষ্ট মতামত প্রচার, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) প্রতিষ্ঠা করে পেন বাংলাদেশ দখল করা এবং ঢাকা লিট ফেস্ট প্ল্যাটফর্মের অপব্যবহার করেছে আওয়ামী লীগ।

আহসান আকবর বলেন, ‘সফট পাওয়ারযে আওয়ামী লীগ সরকারের একটি বিপজ্জনক হাতিয়ার, বাংলাদেশের সংবাদমাধ্যমে তা ব্যাপকভাবে প্রচার হয়নি। আগের সরকারের আমলে স্থানীয় গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের(পরে নাম পরিবর্তন হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়) বাস্তবায়নের পাশাপাশি বিশ্বব্যাপী সফট পাওয়ার প্রচারের জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়। এই নেটওয়ার্ক বাংলাদেশের সীমা ছাড়িয়ে বিদেশেও প্রসার বাড়ানো হয়।

তিনি বলেন, এছাড়া বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই আন্তর্জাতিকভাবে বিভিন্ন ব্যক্তি সংস্থাকে লাখ লাখ ডলার দেওয়া হয়েছিল, যা বাংলাদেশি আইনের অধীনে অর্থ পাচার হিসেবে বিবেচনা করা হয়।

সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক আশরফ কায়সার বলেন, যুক্তরাজ্যের দ্য সানডে টাইমসে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে যে, শেখ হাসিনা তার স্বৈরাচারী শাসনামলে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একজন ব্রিটিশ ব্যারিস্টারকে নিয়োগ করেছিলেন।

শেখ হাসিনার ভাগ্নের নেতৃত্বে প্রচার সংস্থা সিআরআই স্থানীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে প্রভাবিত করেছে। যেমন-ঢাকা লিট ফেস্ট প্যানেলের অপব্যবহার, যথাযথ নির্বাচন ছাড়াই পেন বাংলাদেশ দখল এবং স্থানীয় সাংবাদিকদের সহায়তায় গণমাধ্যমকে প্রভাবিত করেছে তারা,’ বলেন এই সাংবাদিক।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু