• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নিখোঁজ রাত্রির সন্ধান চায় পরিবার


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পি.এম.
শেয়ার করুন 0
নিখোঁজ রাত্রির সন্ধান চায় পরিবার

নিখোঁজ রাত্রি মল্লিকের (২৩) ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছে তার পরিবার। এ ঘটনার পর থেকে তার মা শয্যাশায়ী।

জানা গেছে, গত ৯ অক্টোবর রাজধানীর গেন্ডারিয়ার বসু বাজার লেন থেকে নিখোঁজ হন তিনি।

এ ঘটনায় রাত্রির মা রীনা রানী মল্লিক গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মা রীনা রানী মল্লিক বলেন, আমার মেয়ে নিজ বাসার নিচ থেকে হারিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। আমি আমার মেয়ের সন্ধান চাই।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার এস আই এমদাদুল হক বলেন, রাত্রি মল্লিকের নিখোঁজের ব্যপারে তার মা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা তার সব তথ্য দেশের সকল থানায় পাঠিয়ে দিয়েছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি তার সন্ধান পেতে।

তিনি আরও বলেন, তার পরিবার থেকে জানিয়েছে রাত্রি এর আগেও দুবার বাড়ি থেকে অভিমান করে বের হয়ে গেছিল। আবার নিজ থেকেই ফিরে আসে সে।

কেউ রাত্রির সন্ধান পেলে ০১৭১৬ ৭৭৯ ০৩১ (এস আই, গেন্ডারিয়া থানা) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের