• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মিরাজ, উন্নতি তানজিদ-তাসকিনদেরও

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৮ মার্চ ২০২৬, ০৪:০৩ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে তার।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার ছিলেন এই অলরাউন্ডার। সিরিজে ৫ উইকেট নিয়ে দলকে ২-১ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

এই পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন মিরাজ। পাশাপাশি অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

শুধু মিরাজই নন, র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের। ব্যাটারদের তালিকায় তানজিদ হাসান ৩১ ধাপ এগিয়ে ৫৫তম এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে উঠেছেন। বোলারদের তালিকায় তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম এবং মোস্তাফিজুর রহমান ১৩ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে রয়েছেন। বড় লাফ দিয়েছেন পেসার নাহিদ রানা—৬৫ ধাপ এগিয়ে তিনি এখন ৯৮তম স্থানে।

পাকিস্তান দলেও রয়েছে সুখবর। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সালমান আলী আগা ৯ ধাপ এগিয়ে যৌথভাবে নবম স্থানে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ এগিয়ে এখন যৌথভাবে দশম স্থানে রয়েছেন তিনি। আর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ৪ ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় যৌথভাবে ২৫তম স্থানে জায়গা করে নিয়েছেন।

এদিকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন স্যান্টনার। পাশাপাশি অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে রয়েছেন, যা তার ক্যারিয়ারের সেরা অর্জন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না