• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

পরীক্ষা শেষে বেড়াতে যাওয়ায় কাল হলো দুই বন্ধুর


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পি.এম.
শেয়ার করুন 0
পরীক্ষা শেষে বেড়াতে যাওয়ায় কাল হলো দুই বন্ধুর

পাবনার ঈশ্বরদীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আজমপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান। তারা দুজনেই বনগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে পাকশী এলাকায় ঘুরতে গিয়েছিল চার বন্ধু। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সেখানেই দুজনের মৃত্যু হয়। তিনি বলেন, এ সময় আরও দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের