• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

চাকুরিচ্যুত পুলিশ সদস্যদের সড়ক অবরোধ

নির্বাহী আদেশ চান চাকরিচ্যুত পুলিশ সদস্যরা


প্রকাশ:  ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
নির্বাহী আদেশ চান চাকরিচ্যুত পুলিশ সদস্যরা

‘নতুন স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার পোশাক ফিরিয়ে দে নইলে বিষ কিনে দে’, ‘দাবি মোদের একটাই নির্বাহী আদেশ চাই’ - এসব স্লোগান দিয়ে পুলিশ সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করে রেখেছেন বিগত সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।  
চাকরি পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নিয়েছেন তারা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নেন আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। বেলা দুইটার দিকে ফুটপাত থেকে নেমে সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, পুলিশ সদর দপ্তরের সামনে ফুটপাতে দাঁড়িয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। চাকরি ফিরে পেতে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন তারা। তাদের সামনেই দাঁড়িয়ে পোশাক পরিহিত পুলিশ সদস্যরা। পুলিশ সদরদপ্তরের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানান, তারা কোনো বৈষম্যের শিকার হতে চান না। চাকরি ফিরে পেতে আর কোনো কালক্ষেপ চান না। নির্বাহী আদেশে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে।  

অবস্থান কর্মসূচি পালন করা চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন, আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দিয়েছিলেন। কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ