• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

হত্যা মামলায় আসামী হলেন শেখ হাসিনার সাথে বিএনপির নেতাও


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
হত্যা মামলায় আসামী হলেন শেখ হাসিনার সাথে  বিএনপির নেতাও

ঢাকার হাতিরঝিল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় এবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে মামলায় বিএনপি নেতাকেও আসামি করা হয়েছে। ষড়যন্ত্রমূলক মামলায় তাকে আসামি করায় ক্ষোভ জানিয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এখলাছুজ্জামান ভূইয়া।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে মাধবপুরের জগদীশপুর ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এখলাছুজ্জামান ভূইয়া মাধবপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক ও জগদীশপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এখলাছুজ্জামান ভূইয়া বলেন, ‘গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে আমরা জগদীশপুর তথা মাধবপুর উপজেলা বিএনপি একাত্মতা ঘোষণা করে একসঙ্গে আন্দোলন করেছি। এর অনেক স্থিরচিত্রসহ লাইভ ভিডিও রয়েছে। ষড়যন্ত্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক হেয়প্রতিপন্ন করার জন্য আমাকে এ মামলায় জড়ানো হয়।

তিনি বলেন, এর আগে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলেও ১৬ বছরে বহু মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার আমাকে আসামি করা হয়েছে।’

প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বিএনপির ওই নেতা আরও বলেন, ‘আমরা বিএনপির হাইকমান্ডের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের বলেছেন এ বিষয়টি খতিয়ে দেখা হবে।’


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু