• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

দেশীয় পাটের বীজ উৎপাদন করে চমক দেখালেন কৃষক মুক্তার


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০২:১৯ পি.এম.
শেয়ার করুন 0
দেশীয় পাটের বীজ উৎপাদন করে চমক দেখালেন কৃষক মুক্তার

দেশে পাট উৎপাদনের জন্য বিখ্যাত ফরিদপুরের সালথা উপজেলা। এখানকার কৃষকসহ সারা দেশের কৃষকরা ভারতীয় বিভিন্ন জাতের বীজ বপন করে পাট আবাদ করে থাকেন। তবে গত চার বছর ধরে দেশীয় পাটের বীজ উৎপাদনে চমক দেখালেন উপজেলার মুক্তার হোসেন মোল্যা। দেশীয় পাট বীজ উৎপাদনের স্বপ্ন দেখছেন তিনি। প্রতিবছর উৎপাদনও করছেন পর্যাপ্ত পরিমাণ।

তার এইসাফল্যের ফল হিসেবে জেলার শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন তিনি। এরই ধারবাহিকতায় চলতি বছরও তিনি ৫০ শতাংশ জমিতে পাটের বীজ আবাদ করেছেন।

কৃষক মুক্তার হোসেন মোল্যা বলেন, ভারতের বীজ দিয়ে পাট চাষ করতে হয় আমাদের। এতে চাষিদের খরচ বেশি পড়ে যায়। সে জন্য আমি চার বছর আগে দেশীয় পাটের বীজ উৎপাদন শুরু করি। সবুজ সোনা-৯ জাতের পাটের বীজের আবাদ করা হয়েছে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এ পাটের চাষ করা হয়। বর্তমানে পাট গাছের গঠন অনেক ভালো আছে, বীজের ফলনও খুব ভালো হবে। আশা করছি, ডিসেম্বর মাসে ঘরে আসবে পাটের বীজ।

সবাইকে দেশীয় পাটের বীজ উৎপাদনের আহ্বান জানান তিনি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের