• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কারা অধিদফতরের লোগো থেকে সরিয়ে ফেলা হলো নৌকা প্রতীক


প্রকাশ:  ২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩২ পি.এম.
শেয়ার করুন 0
কারা অধিদফতরের লোগো থেকে সরিয়ে ফেলা হলো নৌকা প্রতীক

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনপরবর্তী পরিস্থিতিতে বদলের হাওয়া লেগেছে কারা অধিদফতরেও। এরই অংশ হিসেবে অধিদফতরের নতুন লোগো নির্ধারণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন লোগো থেকে সরিয়ে ফেলা হয়েছে নৌকা প্রতীক। রোববার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নতুন এ লোগোতে নৌকার প্রতীক সরিয়ে চাবির প্রতীক সংযুক্ত করা হয়েছে। এর আগে, গত ৪ ডিসেম্বর কারা সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ লোগো পরিবর্তনের আভাস দিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

সেদিন তিনি বলেছিলেন, ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের সকল কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার মানসে কারা অধিদফতর কাজ করে যাচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনপরবর্তী সময়ে দেশের প্রশাসনিক কাঠামোর সংস্কারের উদ্যোগের ধারাবাহিকতায় কারা প্রশাসনেও বেশ কিছু সংস্কার ও পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শৃঙ্খলা আনায়নসহ বন্দিদের সকল প্রকার প্রাপ্যতা বিধি বিধানের আলোকে নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দিদের খাবারের তালিকায় আমিষের পরিমাণ বৃদ্ধি, কারাগারগুলোকে উৎপাদনমুখী করা, কারাবন্দি ও কর্মচারীদের সুচিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণ এবং প্রতিটি কারাগারে অ্যাম্বুলেন্স সরবরাহের ন্যায় দীর্ঘমেয়াদি পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু