• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়: উপদেষ্টা আসিফ


প্রকাশ:  ২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০০ পি.এম.
শেয়ার করুন 0
সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের এতো অল্প সময়ে পুরো বাংলাদেশর সবকিছু ঠিক করে দেওয়া সম্ভব নয়। তবে একটা মডেল দিয়ে যেতে চাই যা দিয়ে সামনে কাজ করা যাবে।

ব্লু নেটওয়ার্কের মাধ্যমে জলাবদ্ধতা কিছুটা কমে আসবে জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরের চিত্র ভিন্ন হত। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয়। তাই আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি।

তিনি বলেন, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যা হবে শহরের জন্য রোল মডেল। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, খাল দখলমুক্ত করার কাজ চলমান থাকবে। শুধু সরকার করলে হয় না জনগণকে সাথে নিয়ে করতে হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু