• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত: প্রতিমন্ত্রী ইশরাক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মুক্তিযুদ্ধের ইতিহাস গত ১৭ বছর ধরে রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করতে ইতিহাসকে বিকৃত করে ব্যক্তিকেন্দ্রিক রূপ দেওয়া হয়েছিল।

শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা, কবিতা ও ছড়াপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী দাবি করেন, আগের সরকার ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক চরিত্রের ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বই প্রকাশে অনিয়ম এবং পক্ষপাতিত্বের অভিযোগও তুলে ধরে তিনি জানান, ভবিষ্যতে এ ধারা থেকে সরে এসে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। “সত্যনির্ভর ইতিহাস” তুলে ধরতে নতুনভাবে বই প্রকাশের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

নিজেকে তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। একইসঙ্গে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নেতা এম এ মালেক, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার শিশু সাহিত্যিক আবু সালেহ, সাংস্কৃতিক সংগঠক মোশারফ আহমেদ ঠাকুর।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: পিএমও
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি