• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০২:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে ‍গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ

তিনি বলেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

প্রাথমিকভাবে বাসের আগুন লাগার সূত্রপাত সম্পর্কে আমরা জানতে পারিনি। এছাড়া কেউ হতাহত হয়েছে কি না সেই খবরও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু