• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মানিকগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পি.এম.
শেয়ার করুন 0
মানিকগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

মানিকগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে একজন।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ইতরা গ্রামের নুর হোসেনের ছেলে মো. বাঁধন (১৮) এবং সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। গুরুতর আহত হয়েছে ইতরা গ্রামের রকেট মিয়ার ছেলে লাদেন হোসেন (১৭)।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী আলামিন খান জাগো নিউজকে জানান, মোটরসাইকেল এবং পিকআপ দুটি অতিরিক্ত গতিতে আসছিল। মোটরসাইকেলে চালকসহ তিনজন ছিলেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যান চালক বাঁধন। এসময় পিকআপ চালক পালিয়ে যান। পরে গাড়িটি আটক করেন গ্রামবাসী।

বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজন চিকিৎসাধীন। 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের