• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রাষ্ট্রপতিকে চলে যেতেই হবে : হাসনাত আব্দুল্লাহ


প্রকাশ:  ২৮ অক্টোবর ২০২৪, ১২:৫৪ এ.এম.
শেয়ার করুন 0
রাষ্ট্রপতিকে চলে যেতেই হবে : হাসনাত আব্দুল্লাহ

ভিওডিবাংলা ডেস্ক

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনকে অবশ্যই যেতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে ১২ দলীয় জোটের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি৷

গত কয়েকদিনে এই নিয়ে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোট, গণঅধিকার পরিষদের সাথে বৈঠকও করেছে দলটি।

রোববার সন্ধ্যায় ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, `রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে জাতীয় অস্বস্তির জায়গা তৈরি হয়েছে। তাই তাকে তার পদ ছেড়ে যেতেই হবে। এ নিয়ে সবগুলো রাজনৈতিক দলের ঐকমত্য রয়েছে।’

তিনি বলেন, ‘তবে কী প্রক্রিয়ায় এই অপসারণ হবে, তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা।

এ নিয়ে শিগগিরই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া সবগুলো রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বৈঠক শেষে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব বলেন, ‘রাষ্ট্রপতি ইস্যু ছাড়াও আলোচনায় আমরা সংবিধান সংস্কার এবং বিগত তিনটি জাতীয় নির্বাচন বাতিলে ঐকমত্য গড়ে তুলতে কাজ করছি।’

বৈষম্যবিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা বলছেন, সব দলগুলোর সাথে আলোচনা শেষেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সূত্র : বিবিসি

ভিওডিবাংলা/নিউজ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের