• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সিলেটে যুবলীগ নেতা ইকবাল গ্রেপ্তার


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পি.এম.
শেয়ার করুন 0
সিলেটে যুবলীগ নেতা ইকবাল গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামের আবদুল মালেক আমিনের ছেলে।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল কালবেলাকে বলেন, ইকবালের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু