• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মুশফিক-তাইজুল, আরও এগিয়েছেন যারা

  ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ:  ২৭ মে ২০২৬, ০৮:২২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চার ইনিংসে এক ফিফটি ও এক সেঞ্চুরিতে ২৫৩ রান। হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে এমন পারফরম্যান্সের পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছেন মুশফিকুর রহিম। দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের ১৬তম স্থানে উঠে এসেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে উঠেছেন তাইজুল ইসলামও। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে এই বাঁহাতি স্পিনার জায়গা করেছেন ১১ নম্বরে।

শুধু এই দুজন নন, আজ হালনাগাদ করা আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতির খবর পেয়েছেন বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার।

অভিজ্ঞ মুশফিক ১৬তম হওয়ার পথে ১০ ধাপ এগিয়েছেন। এর আগে টেস্টে তাঁর সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ১৭তম। ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্টে ওঠা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। এর আগে তাঁর সর্বোচ্চ ছিল র‍্যাঙ্কিং ছিল ১৩তম। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পরই এই অবস্থানে ছিলেন তাইজুল।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে লিটন দাসও উন্নতি করেছেন। সিরিজে এক সেঞ্চুরিতে ২৩৯ রান করা এই উইকেটকিপার ব্যাটসম্যান ১৪ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে অবস্থান করছেন।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল অবশ্য পিছিয়েছেন। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করা নাজমুল সিলেট টেস্টে বড় ইনিংস খেলতে পারেননি (২৯ ও ১৫ রান)। ৭ ধাপ পিছিয়ে ৩০–এ নেমে গেছেন তিনি। টেস্টে এক নম্বর ব্যাটসম্যান জো রুট।

স্পিনে তাইজুলের সঙ্গী অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ধাপ এগিয়ে ২৫ নম্বরে আছেন। আর গতির ঝড় তোলা ফাস্ট বোলার নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪তম স্থানে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন যশপ্রীত বুমরা।

অলরাউন্ডারদের তালিকায়ও উন্নতি হয়েছে তাইজুলের। তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে জায়গা করে নিয়েছেন। সিলেট টেস্টে দুই ইনিংসেই গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলেছিলেন তাইজুল। প্রথম ইনিংসে ৪০ বলে ১৬ করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে করেন ৫১ বলে ২২ রান।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না