• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার খবরে গোপালগঞ্জের কাশিয়ানীতে খিচুড়িভোজের আয়োজন


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার খবরে গোপালগঞ্জের কাশিয়ানীতে খিচুড়িভোজের আয়োজন

ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার খবরে গোপালগঞ্জের কাশিয়ানীতে খিচুড়িভোজের আয়োজন করেছেন যুবকরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার হোগলাকান্দি গ্রামে এ ভোজের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর অর্থায়নে তিন শতাধিক লোকের জন্য খিচুড়ির আয়োজন করা হয়।

জানা যায়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশি বংশোদ্ভূত বাগেরহাটের মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমু। তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইন্যান্স মেম্বারও। হিমুর অপর বন্ধু খিচুড়ি ভোজের আয়োজক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন। স্থানীয় যুবসমাজকে নিয়ে গিয়াস উদ্দিনের বাড়িতেই খিচুড়ি রান্না করে এ ভোজের আয়োজন করা হয়। উপস্থিত যুবসমাজের এ আনন্দে তৈরি হয় এক মিলন মেলার।

বুধবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে এ বিজয় অর্জন করেন তিনি।

গিয়াস উদ্দিন বলেন, ‘আমার বন্ধু লুৎফর রহমান হিমু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু। তিনি আমাকে কথা দিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন। এ উপলক্ষে আমার বন্ধু হিমুর অর্থায়নে আমরা যুবকরা ভোজের আয়োজন করেছি। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু