• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ঢাকায় ভারতীয় নাগরিকের মৃত্যু


প্রকাশ:  ৯ নভেম্বর ২০২৪, ০২:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ঢাকায় ভারতীয় নাগরিকের মৃত্যু

রাজধানীর মিরপুরের ১০ নম্বরের একটি আবাসিক হোটেলে আকবর আলী মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) ভোরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আকবর আলীর বাড়ি ভারতের মুর্শিদাবাদের ডোমকল থানার কাটা কোপরা গ্রামে। তার বাবার নাম আমির উদ্দিন মণ্ডল।

নিহত আকবর আলীর বন্ধু ফারজু মণ্ডল জানান, শুক্রবার (৮ নভেম্বর) আকবর আলীসহ কয়েকজন বন্ধু মিলে বাংলাদেশ ভ্রমণে আসেন তারা। সন্ধ্যা ৭টায় মিরপুর ১০ নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে ওঠেন। রাতে ঘুমের মধ্যে আকবর হঠাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে প্রথমে দ্রুত তাকে মিরপুর-২ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আজ ভোর ৪টার দিকে এক ভারতীয় নাগরিককে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু